1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দক্ষিণ মধ্যম হালিশহরে ঐকতান পরিবার'র রবীন্দ্র জয়ন্তী স্মরণানুষ্ঠান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দক্ষিণ মধ্যম হালিশহরে ঐকতান পরিবার’র রবীন্দ্র জয়ন্তী স্মরণানুষ্ঠান

  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নগরীর বন্দর থানার ৩৮নং ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহর ১নং সাইট হিন্দুপাড়াস্থ সৃজনশীল সংগঠন ঐকতান পরিবার’র উদ্যোগে ১৬৪তম রবীন্দ্র জয়ন্তী স্মরণানুষ্ঠান গত ৩০ মে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও শিল্পকর্ম নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত সঙ্গীত, একক ও দ্বৈত আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্র সংগীত সন্ধ্যা, বিশেষ পরিবেশনা ‘সুর আলোকে রবীন্দ্রনাথ’ ও ‘রবি ও বাউল’, পুরস্কার বিতরণ, বিশেষ নাটিকা ‘অপরিচিতা’। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হিরালাল বণিক।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেণ্য সঙ্গীতগুরু ও সুরকার সুব্রত দাশ অনুজ, সংগীত শিল্পী কেশব জিপসী, সমাজহিতৈষী আশীষ মুহুরী, সংগীত শিল্পী লোপা দাশ, বীর মুক্তিযোদ্ধা সুধীর সরকার, সমাজহিতৈষী অশোক কুমার চৌধুরী । অনুষ্ঠানে বিভিন্ন সংগীত পর্বে অংশ নেন ঐকতান পরিবারের সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষণীয় উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD