1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা কারাগারে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা কারাগারে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২২৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ইমাম হোসেন বাচ্চু (৪৪) মারা গেছেন। তিনি মোগলটুলি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

কুমিল্লা কারাগার সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে বুকে ব্যথা উঠলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ইমাম হোসেন বাচ্চু অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাচ্চুর বিরুদ্ধে দুটি হত্যা ও হত্যা চেষ্টাসহ দুটি মামলায় রয়েছে। গত ৩০ মার্চ কোতোয়ালি মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD