1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামে এক স্কুলছাত্রীর(১৫) বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
বৃহস্পতিবার (২৯ মে) ওই এলাকায় বিয়ের আয়োজন চলাকালে হস্তক্ষেপ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাইঘর এলাকায় শাহাবুদ্দিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে বৃহস্পতিবার (২৯ মে) বিয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘরবাড়ি সাজানো হচ্ছিল রঙিন আলোকসজ্জায়, প্রস্তুত হচ্ছিল খাবারের আয়োজনের। দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনও আসতে শুরু করেন। এলাকা থেকে কেউ একজন প্রশাসনকে খবর দিলে ইউএনও মাহমুদা জাহান মেয়েটির জন্মসনদ যাচাই করে দেখেন, সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি।

তখন বাল্যবিবাহ নিরোধ আইনের আওতায় ইউএনও তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেন। এসময় মেয়েটির বাবা-মা তাদের মেয়েকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে প্রশাসনের নিকট লিখিত মুচলেকা দেন।

ইউএনও মাহমুদা জাহান সাংবাদিকদের বলেন, “অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয়। ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD