1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শিশু নিরাপত্তায় সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

শিশু নিরাপত্তায় সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

দে‌বীদ্বা‌র প্রতিনিধি:

কু‌মিল্লার দে‌বীদ্বা‌রে শিশু নিরাপত্তায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠানসমূহের ভূমিকা ও সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রবিবার সকা‌লে সরকারি শিশু পরিবার (বালক) এর আ‌য়োজ‌নে তা‌দের সভা ক‌ক্ষে সে‌মিনার‌টি অনুষ্ঠিত হয়েছে।

উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার ও উপতত্বাবধায়ক বরুন চন্দ্র দে র সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন দৈ‌নিক কা‌লেরকন্ঠ প্রতি‌নি‌ধি এ‌বিএম আ‌তিকুর রহমান বাশার, দৈ‌নিক সমকাল প্রতি‌নি‌ধি সৈয়দ খ‌লিলুর রহমান বাবুল, সহকারী সমাজ‌সেবা কর্মকর্তা মোঃ আলমগীর সরকার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম, বিশেষ করে শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে তাদের অবদান নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ুসমাজসেবা অধিদপ্তর শিশুবান্ধব সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি শিশু পরিবারসমূহে থাকা শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ুশিশুদের অধিকার রক্ষায় সরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সমাজের সচেতন অংশেরও ভূমিকা অপরিহার্য। এ ধরনের সেমিনার সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং সচেতনতা বৃদ্ধি করে।”

আলোচনা শেষে শিশু প‌রিবা‌রের সদস‌্যদের মা‌ঝে ঈদ উপল‌ক্ষে জামা কাপড় বিতরন করা হয় এবং একটি খোলামেলা মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD