1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কাজী নজরুল ইসলামে১২৬ জম্মবার্ষিকী উপলক্ষে কুমিলায় ৩ দিনব্যপাী বর্ণাঢ্য অনুষ্ঠান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কাজী নজরুল ইসলামে১২৬ জম্মবার্ষিকী উপলক্ষে কুমিলায় ৩ দিনব্যপাী বর্ণাঢ্য অনুষ্ঠান

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬০ বার পঠিত

সাকলাইন যোবায়ের:

আজ ১১ জৈঠ( ২৫ মে) কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামে১২৬ জম্মবার্ষিকী উপলক্ষে কুমিলা জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপর ব্যপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। রোববার (২৫ মে) বিকেলে কুমিল্লা নগরের কান্দির পাড় এলাকায় জেলা শিল্পকলা একাডেমির কাজী নজরুল ইসলামের ম্যুরাল চেতনায় নজরুলে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। জাতীয় কবির ১২৬ জম্মবার্ষিকীর উদ্ধোধন ঘোষণা করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী, বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচীব মো. মফিদুর রহমান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অধ্যাপক সলিমুল্লাহ খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো: লতিফুল ইসলাম শিবলী,
আরো বক্তব্যরাখেন কবি আবদুল হাই শিকদার প্রমূখ।

জাতীয় কবির জন্ম বার্ষিকী উদযাপন
উপলক্ষে রাজনৈতিক সামাজিক
সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে
ব্যাপক সাড়া পড়েছে। জাতীয় কবির
স্মৃতি বিজড়িত কুমিল্লাজেলা শিল্পকলা
একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠান এবং
চেতনায় নজরুল স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক
অর্পন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী । জেলা শিল্প কলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, নজরুল জানতে একটা বিশেষ সময় এসেছে আমাদের দেশে। ৫ ই আগস্টের পরে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। আপনার যদি গত জুলাই মাসজুড়ে আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন নজরুল কিরকম ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। দেয়ালের লেখনীতে দেখবেন নজরুলের কবিতা গান কিভাবে ব্যবহৃত হয়েছিল। এবং এটি কিন্তু শিল্পের শক্তি যে আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান কবিতা লিখেছেন উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। আর উপরে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের তিনি বলেন, নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে। নজরুলের স্মৃতি ধরে রাখার জন্য আমাদের চেষ্টা থাকবে।

পরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD