1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৯ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ৯ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা নগরীর কোটবাড়িতে ৯ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্রী তানহা শেখ।

শনিবার (২৪ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে কোটবাড়ি আল আমিন টাওয়ারের ৯ তলা থেকে লাফিয়ে পড়ে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

নিহত ছাত্রী তানহা শেখ চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার শাহজাহান শেখের মেয়ে। বিকেলে তাকে শাহরাস্তি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ওই ছাত্রী পড়াশোনার কারনে তার পরিবার কুমিল্লা কোটবাড়ি আল আমিন টাওয়ারের ৭ম তলায় ভাড়া বাসায় থাকতো। তার সহপাঠীরা জানান, তানহা হতাশায় ভুগছিল।
তানহার মা আমেনা শেখ বলেন, কি কারনে এ ঘটনা হয়েছে তা জানিনা।
ক্যান্টনমেন্ট কলেজ হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক আনিস বলেন, কেন আমাদের শিক্ষার্থীরা আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে তা জানিনা। গত বছর সাইন্সের একটি শিক্ষার্থী আত্মহত্যা করেছে প্রেমের সম্পর্কে। পড়াশোনার জন্য শিক্ষার্থীদের আমরা চাপ সৃষ্টি করিনা।

কোটবাড়ি ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৯ তলা ভবন থেকে কিভাবে পড়েছে তা এখনো নিশ্চিত না। তবে নিচে পড়ার দৃশ্যটি সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি। যতটুকু দেখেছি, হাত ও পা ভেঙে হাড় বের হয়ে গেছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থার দিকে যাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD