1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সড়কে যানজট করায় ট্রাক্টর চালককে ১০ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় সড়কে যানজট করায় ট্রাক্টর চালককে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা এলাকায় অতিরিক্ত ইট বোঝাই করা একটি ট্রাক্টর সড়কে যানজট সৃষ্টি করলে এবং পথচারীদের চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়ালে ওই ট্রাক্টর চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। অভিযানে আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরটি সড়কের পাশে ইট আনলোড করছিল, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হয়। বিষয়টি নজরে আসার পর ইউএনও সরেজমিনে অভিযান পরিচালনা করেন এবং সড়কে শৃঙ্খলা রক্ষার স্বার্থে ট্রাক্টর চালককে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও মাহমুদা জাহান জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়েছে। ট্রাক্টর চালকের কাছ থেকে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে মুচলেকাও নেয়া হয়।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD