1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৮৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৮৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

নেকবর হোসেন
বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে।

বুধবার ২১ মে সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ অভিযানে ৮৫ লক্ষ ৬৬ হাজার ৮৮০ টাকা মূল্যের এসব বাজি আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং কটক বাজার পোস্টের টহলদল সীমান্তে অভিযান চালিয়ে মোট ৪,২৮,৩৪৪ পিস ভারতীয় বাজি উদ্ধার করে। এসব বাজি সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪ কিলোমিটার ভেতরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

বিজিবি জানায়, চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে তারা নিয়মিত অভিযান চালাচ্ছে। জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ নিয়ে গত কয়েক মাসে কুমিল্লা সীমান্তে এটাই সবচেয়ে বড় পরিমাণে অবৈধ বাজি জব্দের ঘটনা। স্থানীয়দের মতে, ভারত থেকে এসব বাজি চোরাপথে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল, যা বাজারজাত করার আগেই বিজিবি’র হাতে ধরা পড়ে।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন কমান্ডার এ ঘটনায় কোনো মন্তব্য না করলেও, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD