1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৮২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মো. জাকির হোসেন (৩৭) নামে এক মাদরাসা শিক্ষক মারা গেছেন। রোববার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষক উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসূন্নাত দ্বীনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা এবং হেফজ বিভাগে শিক্ষকতা করতেন। পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক

সূত্রে জানা গেছে, একই দিন দুপুরে মো. জাকির হোসেন বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে চলে গেছে একটি বৈদ্যুতিক লাইন। হঠাৎ ওই বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে কাটা ডালটি লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মো. জাকির হোসেনের তিন সন্তান রয়েছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD