1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার জোর কানন এলাকায় চট্টগ্রামমুখী লেনে বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ ইকবাল বাহার।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, রাত সোয়া দশটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লেনে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন জোর কানন এলাকায় একটি মোটরসাইকেল কে অজ্ঞাতনামা গাড়ি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন।রাত সাড়ে ১১ টায় ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, নিহত মোটরসাইকেল আরোহীদের একজনের পকেটে রক্ষিত আইডি কার্ড থেকে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হলো শাকিল হোসেন (২২),পিতা মোঃ সালাম, সরাই জাফরাবাদ, মোহাম্মদপুর, ঢাকা।অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান,ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে জোর কানন ইউটার্নে পেছন থেকে অজ্ঞাতনামা একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করা যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD