1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পুলিশ কনস্টেবল পদে ১২০ টাকায় চাকরি পেলেন ৭৫ জন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় পুলিশ কনস্টেবল পদে ১২০ টাকায় চাকরি পেলেন ৭৫ জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় পুলিশ কনস্টেবল পদে১২০ টাকায় চাকরি পেলেন ৭৫ জন । এর মধ্যে ৭০ জন ছেলেও ৫ জন মেয়ে চাকরি পেয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লা পুলিশ লাইনের শহীদ আর.আই.এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন।
৪ এপ্রিল এ নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এ নিয়োগ পরীক্ষায় ১ হাজার ৩৫১ জন আবেদন করেন। মাঠের পরীক্ষা শেষে ৬৯০ জন উত্তীর্ণ হয়। এরপর লিখিত পরীক্ষা শেষে এ সংখ্যা এসে দাঁড়ায় ২৩৯ জনে। এতে সকল পরীক্ষা শেষে ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ১৫ জনকে। ফলাফলে প্রথম হন জেলার দেবিদ্বার উপজেলার মাসিগাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম খোকন, দ্বিতীয় হন আদর্শ সদর উপজেলার জামবাড়ী গ্রামের তালেব হোসেনের ছেলে মোঃ রায়হান।

তারা বলেন কোন তদবির ও ঘুষ ছাড়াই মেধার ভিত্তিতে তাঁরা উত্তীর্ণ হয়েছেন। ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, কোনরকম তদবির ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের আমরা প্রাথমিকভাবে নির্বাচিত করেছি।পরে পুলিশ সুপার নির্বাচিত দের কে ফুল দিয়ে বরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD