1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে সাগরীকা বাস উল্টে এক যাত্রী নিহত: আহত ৭ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে সাগরীকা বাস উল্টে এক যাত্রী নিহত: আহত ৭

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

 

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত ও ৭ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৪টায় ভৈষকোপালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্টো-ব-১৩-০১০৭) ভৈষকোপালিয়া মোড়ে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নিচু জমিতে পড়ে উল্টে যায়। এ সময় বাসের গতি ৯০ কিলোমিটারের উপরে ছিল।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করি। এ সময় আহত ৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, হাসপাতালে নেয়ার পর আবদুস ছালাম (৬৫) নামে এক যাত্রী মৃত্যুবরণ করেন। তিনি নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের বাসিন্দা।
দেওভান্ডার গ্রামের ডাক্তার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত আবদুস ছালাম সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত ওসি উপ-পরিদর্শক মোঃ শাহজাহান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে,  নিহত হয়েছে একজন।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD