1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ৫ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ৫ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩১২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূইয়া, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানে দক্ষিণ চান্দলা বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ পাওয়া যায়। এছাড়া, লাইসেন্স নবায়ন না করাসহ স্বাস্থ্যবিধি ও ফার্মেসী ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের প্রমাণ মেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা অভিযুক্ত ফার্মেসী মালিকদের মধ্যে রফিকুল ইসলামকে ৫ হাজার, গোলাম মোস্তফা চৌধুরীকে ৫ হাজার, এ কে এম সামছুজ্জামানকে ৫ হাজার, গৌরাঙ্গ চন্দ্র রায়কে ৩ হাজার এবং টিটন চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি বলেন, ুজনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনগণের জীবন ও স্বাস্থ্য নিয়ে কেউ খেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD