1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুসিকের প্রধান নির্বাহী সামছুল আলমকে অবমুক্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয় - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুসিকের প্রধান নির্বাহী সামছুল আলমকে অবমুক্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৮১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলমকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১২ মে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁকে এর আগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলেও তিনি নির্ধারিত সময়ে সেখানে যোগ দেননি। ফলে জনস্বার্থে তাঁকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, গত ২১ এপ্রিল তাঁকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
কুসিক সূত্রে জানা গেছে, মো. সামছুল আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও স্বজনপ্রীতির একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এবং বরাদ্দ ব্যবস্থাপনায় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কুমিল্লার বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় নানা বিতর্কেও জড়ান। বিগত কুসিক এবং জাতীয় নির্বাচনে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, যা নিয়ে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়।প্রশাসনিক সূত্র বলছে, সাম্প্রতিক এই সিদ্ধান্তগুলো তাঁর দীর্ঘদিনের বিতর্কিত কর্মকাণ্ডেরই পরিণতি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD