1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩২২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সিটি করপোরেশনের ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত করেছেন প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় তাঁর দপ্তরে নগরের বাসিন্দারা স্মারকলিপি দেন। স্মারকলিপি পড়ে ও নাগরিকদের সঙ্গে কথা বলে তিনি তা স্থগিত করেন। চলতি মাসের ১ তারিখ থেকে সেটি কার্যকর করার কথা ছিল।

স্মারকরিপিতে বলা হয়,আমরা কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। গত ২০ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নাগরিক সেবার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এরপর গত ১৫ এপ্রিল সিটি করপোরেশনের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এতে স্বাক্ষর করেন। এতে ২৩ টি নাগরিক সেবার বর্তমান মূল্য ও পুনঃনির্ধারিত মূল্য তুলে ধরা হয়। এতে ১৯ টি খাতে মূল্য বাড়ানো হয়। এইক্ষেত্রে পাঁচগুণ টাকা বাড়ানো হয় ১৫ টি খাতে। কোন ধরনের গণশুনানি ছাড়া এভাবে মূল্য বাড়ানোর নজির নেই।স্মারকলিপিতে বলা হয়, জানুয়ারি মাসের সিদ্ধান্ত, হঠাৎ করে মে মাসে বাজেটের একমাস আগে জানান দেওয়া হয়। এতোদিন এই সিদ্ধান্ত কেন জানানো হল না। আবার বলা হচ্ছে ১ মে থেকে এটি কার্যকর হবে।

বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে এভাবে জনস্বার্থ বিরোধী মূল্য তালিকা বৃদ্ধি কোনভাবেই কাম্য হতে পারে না।
কুমিল্লা সিটি করপোরেশন লাভবান। এখানে টাকার অভাব নেই। কর্মকর্তা কর্মচারী ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মীরা নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন। সিটি করপোরেশনে ১৫৩৮ কোটি ১০ লাখ টাকার অধিকতর উন্নয়ন কাজ চলছে। অন্যান্য ফি নগরবাসী দিচ্ছেন। এমতাবস্থায় জনস্বার্থ বিরোধী পুনঃনির্ধারিত মূল্যতালিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় নগরবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দাদের পক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কলেজ শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রকৌশলী আকবর হোসেন প্রমুখ।
মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কোন ধরনের গণশুনানি ছাড়া পাঁচগুণ সেবামূল্য বাড়ানো হয়। এটা মানা যায় না। আমরা প্রশাসক মহোদয় কে সেটি বাতিল করার কথা বলেছি। আমাদের বক্তব্য শুনে তিনি তা স্থগিত করেছেন।

প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ বলেন, সেবামূল্য পুনঃনির্ধারন স্থগিত করা হল। এটা নিয়ে আমরা আবার বসবো। সবার সঙ্গে কথা বলব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD