1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সমলয় প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টারে কর্তনের উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় সমলয় প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টারে কর্তনের উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি;

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ মে ) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার পশ্চিম সংলগ্ন মাঠে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানার সভাপতিত্বে এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ওই এলাকার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের (ঝুহপযৎড়হরুব ঈঁষঃরাধঃরড়হ) মাধ্যমে ব্লক প্রদর্শণী স্থাপনের লক্ষ্যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বৃহস্পতিবার সকালে ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়।

এর আগে ব্রিধান৯২ জাতের ধানের বীজ গত বছরের ১২ ডিসেম্বর অটোমেটিক সিড সোয়িং মেশিনের মাধ্যমে ট্রেতে ধানের বীজ বপন করা হয়। এর পর গত ২৩ জানুয়ারি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন করা হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ উপজেলায় ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। এতে শ্রমিক, সার, বীজ সাশ্রয় হয়েছে। এমনকি ফলনও বেশি হয়েছে।

 

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, জনসংখ্যার খাদ্যচাহিদা মেটানোর জন্য ধানের আবাদ ও উৎপাদন বাড়ানো প্রয়োজন। সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ ধানের উৎপাদন খরচ কমানো ও সময় সাশ্রয় হবে। একটা কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রতি ঘণ্টায় ১ একর জমির ধান কর্তন করতে পারে। এতে কৃষক ভাইদের খরচও কম হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD