1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৮০ বার পঠিত

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক জন মৃত্যু হয়েছেন।

৯ মে শুক্রবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (৩৮) উপজেলার একই ইউনিয়নের রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীতে সংঘবদ্ধ চোরেরা অটোরিকশার ব্যাটারী চুরি করে এবং ঘরের মাটি (হীন) কেটে প্রবেশের চেষ্টা করে। এসময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে সাদ্দাম হোসেনকে আটক করে জনতা। চোরের অন্য সদস্যরা এ সময় পালিয়ে যায়। এসময় বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা ও সেলিমরা তাকে গাছের সাথে বেঁধে রাখে। পরে স্থানীয়রা জড়ো হয়ে চোর সন্দেহে আটকসাদ্দামকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে থানায় আনা হয়েছে। হত্যা মামলা প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD