1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমানসহ পুলিশের একটি দল।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালতের দল। এসময় অবৈধ ড্রেজার মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করা হয়।
ড্রেজার মালিককে ঘটনাস্থল থেকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

এ সময় ইউএনও মাহমুদা জাহান বলেন, “কৃষি জমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD