1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। এই সময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ওই ব্যক্তি কুমিল্লা সদর উপজেলার কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আ. রবের ছেলে মো. কামাল হোসেন।
জেল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আসামি কামাল হোসেন এক দর্শনার্থী কারাগারে থাকা এক আসামীর সাথে দেখা করতে আসেন। এসময় দুই কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাবাদ ও তার দেহ তল্লাশি করে।

এই সময় ওই ব্যক্তির কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা পাওয়া যায়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, কামাল হোসেন নামে এক দর্শনার্থীর কাছে মাদক পাওয়ার পর তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেয়া হয়েছে। এছাড়াও আর্থিক জরিমানা করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD