1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলা এ দুর্ঘটনা ঘটে৷

জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা উভয়েই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহত কিশোর দুজন হলেন পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন(১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি শুনেছি।

অপরদিকে কুমিল্লার মুরাদনগরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুইজন কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ জন। এঘটনার পর থেকে তারা শ্রবণশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর গ্রামের বীরচরণ দেবনাথের ছেলে নিখিল চন্দ্র দেবনাথ ও আন্দকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূইয়ার ছেলে জুয়েল ভূইয়া।

সোমবার বেলা সাড়ে ১১ টায় মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কৃষক নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভূইয়া জমিতে ধান কাটার কাজ করতে যায়। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়ের সাথে বিকট শব্দে কৃষি জমিতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বজ্রপাতেপৃষ্ট হয়ে দুইকৃষক নিহত হয়।

এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, কৃষিকাজ করতে গিয়ে কোরবানপুর গ্রামে বজ্রপাতে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের মৃতদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD