1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেশের সর্বস্তরের মানুষকে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার আহবান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেশের সর্বস্তরের মানুষকে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার আহবান

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার পঠিত

 

সংবাদ বিজ্ঞপ্তি

মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’ আয়োজিত ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ উপলক্ষে

ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে মহাসমাবেশ সফল ও যোগদান উপলক্ষে গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার উদ্যোগে ২৩ এপ্রিল , বুধবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়া হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার, মসজিদ ও খানকা শরীফে সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মাওঃ মোঃ মিজানুর রহমান, হাফেজ মোঃ মোশাররফ হোসেন, মাওঃ মোঃ শাহিনুল ইসলাম,পীরজাদা মোঃ আবু কাউছার, মোঃ আরিফুর রহমান ও শাহিদুল ইসলাম প্রমুখ।
উক্ত সভায় আগামী ২৬ এপ্রিল,শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলকল্পে সর্বস্তরের শান্তিপ্রিয় বিবেকবান মানুষের যোগদানের জন্য আহ্বান করা হয়।
এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনাসহ বিভিন্ন দরবারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদ জানাতে শান্তিপ্রিয় সুন্নি জনতা সহ সর্বস্তরের মানুষকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD