1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গোমতী নদীর চরে খাদে পড়ে এক কিশোরের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় গোমতী নদীর চরে খাদে পড়ে এক কিশোরের মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

 

নেকবর হোসেন

ফুটবল খেলার সময় গোমতী নদীর চরের খাদে পড়ে জিসান নামে ১৩ বছর বয়সী কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলি এলাকায় গোমতী নদীর বেরি বাঁধের ভেতরে এই ঘটনা ঘটে।

জিসান কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মোঃ সুমন মিয়ার ছেলে, বাবার চাকরির সূত্রে তারা ঢাকায় থাকেন। আমতলীতে তার মামা মাসুম মিয়াদের বাড়িতে বেড়াতে আসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক চারটার দিকে আমতলী এলাকার গোমতী নদীর বেরিবাধে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় জিসান। এ সময় মাটি ব্যবসায়িদের কেটে নেয়া জমির খাদে ফুটবলটি পড়ে যায়। জিসান ফুটবলটি আনতে ওই খাদে ঝাঁপ দেয়। গভীরতার টের না পাওয়ায় ফাঁদে পড়ে জিসান তলিয়ে যেতে থাকলে তার সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে এলাকাবাসী এসে দেখেন – জিসান পানিতে তলিয়ে গেছে। স্থানীয় লোকজন টানা ২ ঘন্টা ওই খাদটিতে খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রায় ৩০ ফুট গভীর থেকে জিসানকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনেরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম জানান, জিসান নামে ওই কিশোর টি ফুটবল খেলতে গিয়ে খাদের পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক্বাকের মৃত ঘোষণা করে। জিসানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD