1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে। (২২ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মান্নান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। উপজেলা কৃষি কার্য্যালয় সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৮টি ইউনিয়নের ৩ হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে ফসলের উৎপাদন বাড়বে এবং উন্নত বাংলাদেশ গড়তে সহায়ক হবে। এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে মো. বাছির উদ্দিন, শামীমুল ইসলামসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD