1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ১৫ লাখ টাকার ভারতীয় গাঁজাসহ পিকআপ জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ১৫ লাখ টাকার ভারতীয় গাঁজাসহ পিকআপ জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে একটি পিকআপ ভ্যানসহ ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

গত রবিবার (২১ এপ্রিল) ভোররাতে সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মথুরাপুর বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত শূন্য রেখা থেকে আনুমানিক ১,০০০ গজ অভ্যন্তরে রাজেশপুর ডিসির বাড়ির মোড় এলাকায় অভিযান চালায়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। পিকআপটি তল্লাশি করে ১০০ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১৫,৫০,০০০/- (পনেরো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

অভিযানে কাউকে আটক করা না গেলেও বিজিবি বলছে, মাদকের উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। জব্দকৃত পিকআপ ও গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD