1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধার দুটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধার দুটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিকের বসতঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তার দাবি, ঘর দু’টিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যোহরের নামাজ আদায় করতে মসজিদে যান আবুবকর সিদ্দিক। নামাজ শেষে বাড়ি ফিরে এসে দেখেন, তার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং সঙ্গে সঙ্গে বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আবুবকর সিদ্দিক বলেন, আমার জীবনের সব সঞ্চয় আগুনে পুড়ে গেছে, আমি এখন নিঃস্ব।”
বুড়িচং ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD