1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
"ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন" এর প্রতি গাউছিয়া ইসলামিক মিশন-কুমিল্লার সংহতি প্রকাশ - Dainik Cumilla
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬ দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র

“ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন” এর প্রতি গাউছিয়া ইসলামিক মিশন-কুমিল্লার সংহতি প্রকাশ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ফিলিস্কিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা বন্ধের দাবিতে এবং বিশ্ব বিবেককে জাগ্রত করার লক্ষ্যে “মুভমেন্ট ফর এ ফ্রি প্যলেস্টাইন” এর পক্ষ থেকে আয়োজিত ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেসস্টাইন’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ এবং অংশ গ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গাউছিয়া ইসলামিক মিশন-কুমিল্লার চেয়ারম্যান ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

তিনি এক প্রেস বিবৃতিতে আগামী ২৬ এপ্রিল, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ এর সঙ্গে সংহতি প্রকাশ করেন। গণমাধ্যম প্রেরিত এক বিবৃতিতে তিনি সর্বস্তরের বিকেকবান মানুষকে উক্ত সমাবেশের প্রতি একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে, তা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে বলেন,বিশ্ব বিবেক যেন গণহত্যাকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তিনি, বিশ্ব মুসলিমসহ সকল শান্তিপ্রিয় মানুষকে এ নৃশংসতা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিতে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির উল্লেখ করেন, অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা জাতীয় ও আর্ন্তজাতিক অভিন্ন ইস্যুতে সমর্থন ব্যক্ত করে আপামর জনগণকে উক্ত কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD