1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ক্যানসারে আক্রান্ত মাওঃ হাবিব বাঁচতে চান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ক্যানসারে আক্রান্ত মাওঃ হাবিব বাঁচতে চান

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩২২ বার পঠিত

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরের মাওঃ মোঃ রবিউল আহসান হাবিব কিছুদিন আগেও কর্মঠ ছিলেন। কামিল পাশ করে সিলেট ফুলতুলি মাদ্রাসা থেকে কারিয়ানায় উচ্চ ডিগ্রি নিয়ে নিজ গ্রামের একটি জামে মসজিদে ইমাম হিসেবে চাকরি নিয়ে সংসার পরিচালনা করে আসছিলেন। কিন্তু বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাবিবের জীবন এখন নিভূ-নিভূ।

কোম্পানীগঞ্জের পার্শ্ববর্তী কুলুবাড়ি এলাকায় তার নিবাস।বাবার চাকরির সুবাদে শৈশবে থাকতেন সিলেট, ভর্তি হয়েছিলেন স্কুলে। ৪র্থ শ্রেনীতে পড়াকালীন সময়ে মন পাল্টে বাবার অনুমতি নিয়েই ভর্তি হলেন মাদ্রাসায়। পরবর্তীতে সৈয়দপুর কামিল মাদরাসা থেকে কামিল পাশ করলেন।ফাযিল ক্লাশে পড়ার সময় পল্লী বিদ্যুত অফিসে চাকুরীরত পিয়ন আব্দুল মালেক ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। পিতার চিকিৎসা করতে গিয়ে ৫ বোন ও ২ ভাইয়ের সংসার দিশেহারা হয়ে যায় । ২০১৭ সালে বাবা মারা যান হাবিবের ফাযিল পরীক্ষা চলাকালীন সময়ে । তবুও মন শক্ত রেখে পরীক্ষা চালিয়ে গিয়েছিলেন। বাবার চিকিৎসা করতে গিয়ে পরিবারটি ভিটেমাটি হারা হয়ে যায়। তবুও ইমামতি ও বাসায় বাসায় গিয়ে কোরআন শিক্ষা দিয়ে কোনমতে সংসার চলছিল।

২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে ৩ বছরের আব্দুর রহমান ও বাবার অসুস্থতার কারণে বাকরুদ্ধ। ক্যান্সার আক্রান্ত রবিউল আহসান হাবিব জানান, প্রথমে এম এন হেলথ কেয়ার কোম্পানীগঞ্জ জেনারেল হাসপাতালে ২৮-০৩-২০২৫ তারিখে ধরা পড়ে। তারপর দ্বিতীয় বার পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১২-০৪-২০২৫ তারিখে ধরা পড়ে।
এর আগে পেট ব্যাথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পায়খানার আগে-পরে নিয়মিত রক্ত যাওয়া এবং অতিরিক্ত দূর্বলতার কারণে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুরাদনগর থেকে এম.বি. বি.এস. এর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে কোনো উপকার পাইনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে থেরাপি দেয়া হয়েছে। আরো ৭বার সার্কেল কেমোথেরাপি দিতে হবে। ৭০ বছর বয়সী মা ও সন্তানের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন মাওঃ হাবিব। হাবিব সকলের নিকট দোয়া ও সাহায্য চান ।সে সুস্থ হয়ে কোরআনের খেদমত করতে চান। হাবিবকে বাঁচাতে সাহায্য পাঠাতে পারেন -মোঃ রবিউল আহসান হাবীব।

ব্যাংক একাউন্ট
MD ROBEUL AHSAN HABIB
A/C No. 0170 125 842 811
বিকাশ নাম্বার 01750-249254
বিকাশ নাম্বার ০১৭৫০-২৪৯২৫৪

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD