1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় নববর্ষে শহীদ মুগ্ধ স্মরণে ১০ হাজার তৃষ্ণার্তকে পানি বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় নববর্ষে শহীদ মুগ্ধ স্মরণে ১০ হাজার তৃষ্ণার্তকে পানি বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লায় নববর্ষে তৃষ্ণার্ত মানুষকে পানি বিতরন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কুমিল্লা মহানগর শাখা। কুমিল্লা সিটি পার্কে শহীদ মুগ্ধ গ্যালারিতে ১০ হাজার মানুষের জন্য বোতলজাত পানি সংরক্ষণ ও বিতরন করা হয়।

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সকাল থেকে শোভাযাত্রাসহ নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে নগরজুড়ে। কুমিল্লা নগরজুড়ে সাবর্জনীন উৎসবে মাতে নগরবাসী। সিটি পার্কে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহবায়ক আবু রায়হান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহির তাজওয়ার ওহি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক- নুর আলম হাসান, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা সদরের আহবায়ক ফজলে এলাহি রুবেল, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফারহা এমদাদ, জিয়াউল হোসেন অনিক, নাজমুল হক জিসান, ইঞ্জিনিয়ার মুনতাসির তুষার, জাফরিন হক সহ প্রমুখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগের আহ্বায়ক আবু রায়হান বলেন, মীর মুগ্ধ আমাদের প্রেরণার নাম। মীর মুগ্ধ আন্দোলনকারীরের পানি বিতরণ করাকালীন স্বৈরাচারের গুলিতে শহীদ হন।

স্বৈরাচারি খুনি হাসিনা দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে বিভাজনের রাজনৈতিক কায়েম করেছিল। বাংলাদেশের মানুষকে জঙ্গি অপবাদ দেওয়া, ধর্মীয় বিভাজনের নোংরা খেলা দীর্ঘ ১৭ বছর চালু রেখেছিলাম। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী নববর্ষে আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে স্বৈরাচারের কোন প্রেতাত্মা জাতিকে আর বিভ্রান্ত যেন না করতে পারে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি শহীদ মুগ্ধের স্মরণে ১০ হাজার বোতলজাত পানি তৃষ্ণার্তদের মাঝে বিতরণের উদ্যোগ নিয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD