1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৯০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সদরের আড়াইওরা এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বসতবাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও এ সময় মুন্নাকে বাড়িতে পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর রাত সাড়ে তিনটায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত ওমর ফারুক মুন্না আড়াই ওরা এলাকার মরহুম রূপ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারকারী ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় মুন্নার বাড়ি থেকে ১টি ধারালো ছুরি, ১টি চেকোস্লোভাকিয়া নির্মিত রাইফেল ও ১টি বিদেশি শটগান উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত সব অস্ত্র কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথ বাহিনী সূত্র জানায়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD