1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। বৈশাখের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত সহস্রাধিক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে ঢোল ও বাদ্য বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। আনন্দ শোভাযাত্রা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটে। পরে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে ৩দিন ব্যাপী বৈশাখী কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) বিকালে বাংলা নববর্ষ উপলক্ষে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক মো: কামরুল হুদা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: শাহ আলম রাজু, পৌর বিএনপি আহবায়ক জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মুক্তু, আ. ন. ম সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, নুরুন্নবী পাটোয়ারী নুরু, মো: গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রাকিবুল আহসান মহব্বত, মাইনুল আহসান মাসুদ, ফরিদ আহমেদ শাহীন, নাসির উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য এনামুল হক ছুট্টু, কাজী নুরুল ইসলাম শাহীন রেজা, ইসমাইল হোসেন, ডা. আনোয়ার হোসেন, খন্দকার আল-আমিন খোকন, ডা. মাইন উদ্দিন আহমেদ মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মো: জোবায়ের হোসেন, পৌর যুবদলের আহবায়ক মো: হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা তাঁতিদলের সভাপতি ইব্রাহীম খলিল, পৌর শ্রমিক দলের সভাপতি মো: মাহবুবুল হক, সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন সহ উপজেলা ও পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD