1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় বিক্ষোভ মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

ইসরাইল কর্তৃক গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতার আয়োজনে সাহেবাবাদ কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেবাবাদ বাজারে এসে এক প্রতিবাদ সভা ও ফিলিস্তিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।

এতে ক্বারী মোহাম্মদ কামরুল হাছান ভূইঁয়া এর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মাওলানা আবু সালেহ মুহাম্মদ নূর মোহাম্মদ, ক্বারী মাওলানা কামরুল হাসান সালেহী, মাওলানা খাইরুল আমিন, ক্বারী মুহাম্মদ সুলাইমান, আমিনুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, আল-আমিন। এতে প্রায় কয়েক হাজার মুসলিম তাওহীদি জনতা ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ফিলিস্তিনে মানবতার উপর ইসরাইল বর্বর হামলা চালাচ্ছে। নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করছে। কিন্তু জাতিসংঘ কোন কিছু বলছে না। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চুপ করে আছে। আমরা বীরের জাতি। কিন্তু আজ সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD