1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রেম করে বাল্য বিয়ে, অবহেলা সইতে না পেরে দাখিল পরিক্ষার্থীর আত্মহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রেম করে বাল্য বিয়ে, অবহেলা সইতে না পেরে দাখিল পরিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়ন দক্ষিণ শ্রীহাস্য নেছারিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী ফারজানা আক্তার রাখি (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে রাখি ফাঁস দেয় বলে ধারণা তার স্বজনদের।

ফারজানা আক্তার রাখি উপজেলার শ্রীহাস্য খিলপাড়া আলতাফ আলি হাজি বাড়ির আলমগীর হোসেনের মেয়ে ও শ্রীহাস্য উত্তরপাড়া আনু মিয়ার ছেলে রাসেলের স্ত্রী। রাসেল ও রাখি দু’জনই এবছর দাখিল পরিক্ষার্থী। রাখির মৃত্যু ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০২৩ সালের রাসেল ও রাখি প্রেমের সম্পর্ক থেকে পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে রাসেলের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। রাখির স্বামী রাসেলের বাড়িতে গেলে রাসেলের পরিবার যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন ও নিপীড়ন করতেন। সর্বশেষ ১০-১২ দিন পূর্বে রাখি রাসেলের বাড়িতে গেলে রাসেলের পরিবার রাখিকে মারধর করে তাড়িয়ে দেয়। এই ঘটনার জের ধরে অপমান সহ্য করতে না পেরে সোমবার রাতে বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।

ফারজানা আক্তার রাখির দাদি আয়শা বেগম বলেন, আমার নাতনিকে বিভিন্নভাবে নির্যাতন করতো রাসেল ও তার পরিবার, সেজন্য আমার নাতনি আত্মহত্যা করেছে, আমরা এর সঠিক বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে রাসেলের বাড়িতে গেলে তাকে ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। রাখির মৃত্যুর ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD