1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৫৩ জন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৫৩ জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এতে উপজেলার ১৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৭ হাজার ৩৭১ জন অংশগ্রহণ করেন। এবার অনুপস্থিত ১৫৩ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ৫ হাজার ৮১৪ জনের মধ্যে ৮৫ জন, দাখিল পরীক্ষার ১ হাজার ৩৬৮ জনের মধ্যে ৬৩ জন ও ভোকেশনাল পরীক্ষার ৩২৪ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীরা নির্বিঘেœ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। নানা কারণে প্রথম দিনের পরীক্ষায় মোট ১৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD