1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মোবাশ্বের আলম ভূঁইয়া'র উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের ঢালুয়ায় বিএনপির বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের ঢালুয়ায় বিএনপির বিক্ষোভ

  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

‎‎নাঙ্গলকোট  প্রতিনিধি:
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে রবিবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎বিক্ষোভ মিছিলটি হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ এলাকা থেকে শুরু হয়ে ঢালুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢালুয়া মধ্য বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।‎

সমাবেশে ঢালুয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব মামুন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, কাজী ফয়সাল, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু ইউসুফ, ছাত্রদল নেতা এস.এম পারভেজ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি এম.কে আলম খোকন, বিএনপি নেতা আইয়ুব ভূঁইয়া।‎

‎এসময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হক, জলিল, নোয়াব আলী ভূঁইয়া, জালাল আহমেদ, এবাদুল হক এবু, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও ঢালুয়া ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনর রশীদ, যুগ্ম আহবায়ক আইয়ুব নবী, ওমর ফারুক মজুমদার, মোহাম্মদ মহিন উদ্দিন, যুবদল নেতা দুলাল, নেছার উদ্দিন, ইলিয়াস, মোহাম্মদ শাকিল, সুমন, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী খুরশিদ আলম, হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ সদস্য সচিব ফারাবী ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা গোলাম রসুল, একরাম, দাউদ, নুরু, সাগর, রায়হান, আল আমিন, রনি, শিপন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD