1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় আহত ৫ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় আহত ৫

  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৫২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লায় গোমতী নদীর চরে অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সদস্য আহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) রাতে কুমিল্লার গোমতীর চরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আন্দোলনকারীরা ঘটনাস্থলে গিয়ে দুটি ভেকু, দুটি ট্রাক্টর ও তিনটি ট্রাক আটক করে। এ সময় মাটিখেকোদের আক্রমণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আন্দোলনকারীরা জানান, ৫ আগস্ট ঘটার পরেও মাটিখেকোদের দৌরাত্ম্য কমেনি। আমরা দেখেছি আগস্টের বন্যায় কী পরিমাণ দুর্ভোগ আমাদের ভোগ করতে হয়েছে। আমরা চাইবো আজকের মতো অভিযান চলমান থাকবে, প্রশাসন তার সুদৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠিত করবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান বলেন, শুক্রবার মহানগর কমিটির সংগঠক ইনজামুল হক রানার ওপর একদল মাটিখেকো আক্রমণ করায় ছাত্র-জনতা মাটিখেকোদের বিরুদ্ধে শনিবার রাতে অবস্থান নেয়। এতে অর্ধশত ছাত্র অংশ নেয়। এ সময় মাটি কাটতে থাকা শ্রমিকরা তাদের ওপর আক্রমণ চালায়।
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক নুর হাসান বলেন, গোমতী নদীকে বাঁচাতে হলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। মাটিখেকোদের জায়গা কুমিল্লায় হবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD