1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

  • প্রকাশিতঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪৫২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য উৎপাদনের অপরাধে দুই মিষ্টি দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ( ৫ এপ্রিল ) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা বলেন, নানা অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান আছে। এরই অংশ হিসেবে উপজেলার চান্দলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় দুই মিষ্টি দোকানিকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD