1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা নগরীর প্রধান ঈদের জামাতে মুসল্লীদের ঢল নামে। ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে যাওয়ায় আশপাশের রাস্তাতে মানুষ ঈদের নামাজ আদায় করেন।সকাল সাড়ে ৮টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।
এর আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
নামাজ শেষে বিশ্বের মুসলমানদের শান্তি-স্বস্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
নামাজে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,ও জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। এ বছর কুমিল্লায় ৪ হাজার ১৫১টি স্থানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD