1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এদিকে গ্রেপ্তারের পর তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি চক্র চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তার বিল্লাল হোসেন রাজামেহার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।
সোমবার (১৭ মার্চ) সকালে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার থেকে ছাত্র-জনতা ও বিএনপির কর্মীরা তাকে আটক করে দেবিদ্বার থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
গ্রেপ্তার বিল্লাল হোসেন (৩২) রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামের আবু তাহের মিয়ার ছেলে এবং রুবেল হত্যা মামলার ৫৪ নম্বর আসামী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এসআই মো. মাজহারুল ইসলাম।
মামলার এজহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট কুমিল্লার দেবিদ্বারে ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল নিহত হয়। ওই ঘটনায় সাবেক এমপি আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০/২০০ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রুবেল বাদশা দেবিদ্বার পৌরসভা বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যার দুই মামলার ৫৪তম আসামী মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD