1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না। যারা শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য যে সকল শিল্পপতিরা অপচেষ্টা চালিয়েছে। তাদের নাম আসতেছে না। কোন মিডিয়া হাউসেই তাদের নাম আসতেছে না।
বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বর্তমানে কিংস পার্টি জেলা অফিস, এসপি অফিসসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে তদবির ও চাঁদাবাজি করে কাজ নিচ্ছে তাদের নাম আসছে না। কিংস পার্টি কোথায় থেকে এতো টাকা পায়? এই পার্টি করার জন্য তারা কোটি কোটি টাকা কোথায় থেকে পায়। তারা কয়দিন আগে টিউশনি করছে, কলেজের হলে ছিল হঠাৎ করেই তারা রাজকীয় অবস্থায় কোটি কোটি টাকার গাড়িতে চলে এত টাকা কোথায় থেকে আসলো।
বুলু বলেন, জামায়াতে ইসলাম করলে বেহেস্তে চলে যাবেন এই কথাগুলোতো আসতেছে। শুধু বিএনপির দোষ খুঁজে বেড়াচ্ছেন। বিএনপি ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে ২০ হাজার লোক মারা গিয়েছে‌। দুই হাজার নেতাকর্মী গুম হয়েছে। ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বাড়ি ঘরে থাকতে পারে নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের মধ্যে যদি কোন দোষ ত্রুটি থাকে অন্যায় অপরাধ করে থাকে। তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD