1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় অজ্ঞান ও মলম পাটির বিরুদ্ধে সর্তক অবস্থানে উপজেলা প্রশাসন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় অজ্ঞান ও মলম পাটির বিরুদ্ধে সর্তক অবস্থানে উপজেলা প্রশাসন

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঈদকে সামনে রেখে মলমপার্টি, অজ্ঞানপার্টিসহ বিভিন্ন অপরাধী চক্র ও স্থানীয় পরিবহণ সংশ্লিষ্টরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়সহ নানা অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। ঈদকে ঘিরে উপজেলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
গতকাল বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এ কথা বলেছেন।
এসময় তিনি বলেন, বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে। নির্ধারিত দামে পণ্য কেনাবেচা হচ্ছে কি না তা সরেজমিন পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ নির্ধারিত মূল্যের বাইরে বেচাকেনা এবং ভেজাল পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া সভায় ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, সন্ত্রাস, বাল্যবিবাহ, মাদক, চোরাচালানের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা পৃথা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ইদ্রিস মিয়া মাস্টার, মো. নুরুল ইসলাম, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুর আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD