1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জিয়া মঞ্চ কুমিল্লা বিভাগীয় অঞ্চলের কর্মশালা ও ইফতার মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

জিয়া মঞ্চ কুমিল্লা বিভাগীয় অঞ্চলের কর্মশালা ও ইফতার মাহফিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩০৩ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী :
জিয়া মঞ্চ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অঞ্চলের উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের কর্মশালা ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকালে কুমিল্লা মায়ামী হোটেল এন্ড রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান মাসুদের সভাপতিত্বে কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার জামাল হোসেন।বিশেষ বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি আবু সায়েম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মামুন, কুমিল্লা উত্তর জেলা জিয়া মঞ্চ আহবায়ক আরিফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ সদস্য সচিব হুমায়ুন কবির, কুমিল্লা মহানগর জিয়া মঞ্চ আহবায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব সৈয়দ ফজলে রাব্বি রাজিব, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মাঈনুল হাসান লিটন, নাঙ্গলকোট উপজেলা আহবায়ক মাষ্টার সায়েদুল হক, সদস্য সচিব তানভীর চৌধুরী তারেক, পৌরসভা আহবায়ক কাউসার বিল্লাহ প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ আহবায়ক সাদেকুর রহমান, উত্তর জেলা জিয়া মঞ্চ সদস্য সচিব রাশেদুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা যুগ্ম আহবায়ক কাউসার আলম মৃদা, ইয়াছিন সওদাগর, সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ আলী, পৌরসভা যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, মনির মজুমদার প্রমূখ।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন হাবীবী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD