1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভালুকায় নদীকৃত্য দিবস পালন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভালুকায় নদীকৃত্য দিবস পালন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৪৩৪ বার পঠিত

ভালুকায় নদীকৃত্য দিবস পালন

হাবিব হাসান, ভালুকা,ময়মনসিংহ

“আমার খীরু, লাউতি, সূতিয়া বাঁচাও, বন্ধ কর দূষণ”, স্লোগান কে সামনে নিয়ে ১৪ মার্চ(মঙ্গলবার) দুপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে খীরু, লাউতি ও সূতিয়া নদী রক্ষায় র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখা।

র‍্যালীটি ভালুকা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খিরু নদী সংলগ্ন ভালুকা সরকারি হাসপাতালের সামনে নদীরপারে এসে মানববন্ধনে মিলিত হয় ।

এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার আহবায়ক ডেপুটি এটর্নি জেনারেল শাহ মো: আশরাফুল হক জর্জ, সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, আব্দুর রশিদ রতন, আশরাফ উদ্দিন, প্রভাষক আফতাব উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন এ্যাপোলো ইন্সটিটিউট এর অধ্যক্ষ এ আর শামসুর রহমান লিটন,সিনিয়র সাংবাদিক শাহ মো: হাসান,সাংবাদিক হাবিব হাসান, যুবলীগ পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনির হোসেন সহ সামাজিক সংগঠন,সুশীল সমাজ, শিক্ষক ও শিক্ষার্থী সহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,খীরু ও লাউতি নদী খননের নামে কৃষকের উঠতি হাজার হাজার মন বোর ধানের ক্ষতি পূরণ দিতে হবে।

শিল্পবর্জ্যে খীরু, লাউতি ও সুতিয়ার দূষন বন্ধ করতে হবে। কারখানার উচ্ছিষ্ট পানি নদী জলাশয় ও ফসলি জমিতে না ফেলে শোধন করে নিজেরাই ব্যবহার করুন, ভূগর্ভস্থ পানির ঘাটতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন। খীরু ও লাউতি নদী সঠিক ভাবে খনন করে নাব্যতা ফিরিয়ে দিন। নদী খনন প্রকল্পের সাইনবোর্ড টানাতে হবে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD