1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রমজানের প্রথম জুমাতে কুমিল্লার মসজিদগুলোতে মুসুল্লীদের উপচে পড়া ভীড় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

রমজানের প্রথম জুমাতে কুমিল্লার মসজিদগুলোতে মুসুল্লীদের উপচে পড়া ভীড়

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৯০ বার পঠিত

 

সাকলাইন যোবায়ের
মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাসের প্রথম জুমাতে শুক্রবার
কুমিল্লা নগরীর মসজিদ গুলোতে ধর্মপ্রাণ
মুসুল্লীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে কান্দির পাড় কেন্দ্রীয় জামে মসজিদের তিনতলা মুসল্লীগণ নামাজ পড়ার জন্য জায়গা না পেয়ে পূর্ব দিকের পুরো রাস্তায় জামাত পড়তে হয়। এমনকি জামাতের লাইন এত দীর্ঘ হয় যে তা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পর্যন্ত পৌঁছে যায় এবং পশ্চিম দিকে টাউনহল গেইট পর্যন্ত জামাতের কাতার দেখা যায়। কুমিল্লা নগরীর প্রাণকেদ্র কাদির পাড় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী মোহাম্মদ ইব্রাহিম নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন। মসজিদগুলো মুসুল্লীদের ভিড়ের
কারনে জায়গা ছিল না। কুমিল্লা নগরীর প্রানকেন্দ্র কান্দিরপাড় জামে মসজিদের দিত্বীয় তলা ও ৩য় তলাও ছিল পরিপূর্ন। রমজানের প্রথম জুমাতে নগরীর কানায় কানায় মুসুল্লী অনেক মুসুল্লীদের মসজিদেও ভিতর জায়গা না
পাওয়ার দরুন রাস্তার উপর তিরপল ও জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে হয়েছে। দারোগাবাড়ী হজরত শাহ্ হাফেজ আবদুল্লাহ আলক্বাদেরী (রা.) মাজার শরীফ সংলগ্ন মসজিদ মুসুল্লীদের অধিকসংখ্যক ভীড় দেখা যায়। শাহপুর দরবার শরীফে গাউসে জামান হজরত শাহ্ নুরুদ্দীন আলক্বাদেরী বন্দীশাহ্ (রা.) মাজার, শাহপুর দরবার শরীফে ও প্রতিষ্ঠাতা গাউসে জামান হজরত শাহ সুফি আবদুস্ সোবহান আলক্বাদেরী (রা.) মাজার মাজার মসজিদে এবং কালিয়াজুড়িতে হজরত শাহ্ আইনউদ্দীন (রাঃ) মাজার মসজিদে প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেছে। এছাড়া নগরীর কালিয়াজুড়ি মাজার সংলগ্ন মসজিদ,ছাতিপট্টি মসজিদ, শাহসুজা মসজিদ, জানুমিয়ার মসজিদ, কাটাবিল জামে মসজিদ, পুলিশলাইন মসজিদ, চকবাজার আলীয়া মাদ্রাসা জামে মসজিদ এবং বখশিয়া দরবার সংলগ্ন মসজিদে ভীড় লক্ষ্য করা যায়। মসজিদগুলোতে আল্লাহর রহমত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD