1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের হাতে নিরাপদ থাকবে... হাজী জসিম উদ্দিন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের হাতে নিরাপদ থাকবে… হাজী জসিম উদ্দিন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ,ব্রাহ্মণপাড়াঃ

প্রতিটি রাষ্ট্রের জন্য নতুন প্রজন্ম হল রাষ্ট্রের প্রাণ স্বরূপ৷ আজকের যারা নতুন বা যুবসমাজের আইকন আগামীতে তারাই রাষ্ট্র পরিচালনায় আসবে৷ স্বাধীন বাংলাদেশের রুপকার শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে৷ তাই আমরা বলতে পারি আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের হাতে নিরাপদ থাকবে৷ তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন নেতৃত্বের হাতে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেই তবে আমাদের সবার আদর্শের প্রতীক শহীদ জিয়া স্বপ্নের বাংলাদেশ নির্মান হবে ইনশাআল্লাহ৷ শুক্রবার বিকেলে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শহীদ জিয়া গবেষনা পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দঃ জেলা শাখার সদ্য সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন এসব কথা বলেন৷ উপজেলা শহীদ জিয়া গবেষনা পরিষদের আহবান সার্জেন অবঃ মোঃ ইউসুফ ভূইয়ার সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ইমদাদুল হক সবুজ ও যুগ্ম আহবায়ক মোঃ আশরাফউদ্দিন সরকার এর যৌর্থ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি ফরিদ উদ্দিন চেয়ারম্যান,যুবদলের সাবেক সভাপতি মোঃ আবু ইউসুফ বাবুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার৷ এসময় উপজেলা শহীদ জিয়া গবেষনা পরিষদের ৪ টি ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়৷এসময় উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শহীদ জিয়া গবেষনা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD