1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত মহিলার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত মহিলার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩০৩ বার পঠিত

দেবীদ্বার  প্রতিনিধি:

কুমিল্লা দেবীদ্বারে ‘কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের’ ইউছুফপুর ব্রীজের নিচ থেকে হাত-পা, চোখ-মুখ বাঁধা অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সংবাদ পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইউছুফপুর ব্রীজের নিচের বিল থেকে ওই নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার বিকেল ৩টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত মহিলাটির পরিচয় সনাক্ত হয়নি।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, উদ্ধার করা অজ্ঞাত মহিলার লাশ থানায় রাখা হয়েছে। তাকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যাপূর্বক হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় হাইওয়ে সড়কের ব্রীজের উপর থেকে বিলে ফেলে দিয়ে যায়। মরদেহের হাতে- পায়ে, মুখে, মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন ছিল। মহিলার লাশ সনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেয়া হয়েছে। ইউডি মামলা দায়ের পূর্বক লাশ ময়না তন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD