1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৪১ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ আমিরুল কায়সার। কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্রের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ কাজী গোলাম কিবরিয়া, মোঃ আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, মাহির তাজওয়ার ওহি ও খালেদ সাইফুল্লাহ।
খেলাধুলার মান উন্নয়নে ফুলবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্ট আয়োজনে আরও বেশি উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ক্যাম্পেইন ও কম্পিটিশনের মধ্য দিয়ে কুমিল্লা স্টেডিয়ামকে প্রাণবন্ত করে তুলতে কাজ করবে জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও স্টেডিয়ামের আয় ব্যয়ে স্বচ্ছতা, শৃংখলা আসায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। ইতিপূর্বে বিভিন্ন বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করে জেলা ক্রীড়া সংস্থা। সভায় সবার সম্মতিক্রমে মানবিক দিক বিবেচনায় স্টেডিয়ামে কর্মরত স্টাফ কর্মীদের ২৫শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন সদস্যরা।
সভায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ আমিরুল কায়সার বলেন, খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করতে খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD