1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালতে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৭০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসাবে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা (৪মার্চ) মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবাবাদ বাজারে বাজার মনিটরিং এর অংশ হিসাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলার সাহেবাবাদ বাজারে অভিযান পরিচালনা করে। এসময় ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং, পোড়া তেল ব্যবহার না করা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরি করে ঢেকে রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয় এবং তদারকি করা হয়। পাশাপাশি, যানজট নিরসনে রাস্তার দুপাশের ফুটপাতে থাকা কিছু ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেল মালিক জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা, মুদি দোকারি হৃদয় চন্দ্র সাহাকে ২ হাজার টাকা, ফল দোকানি ছাদেক মিয়াকে ৪ হাজার টাকা, আরেক ফল দোকানি সবুজ মিয়াকে ২ হাজার টাকা এবং মনির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD