1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে ভারতীয় সিগারেট, বাজি ও মেহেদীসহ অর্ধকোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (৩ মার্চ) সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা এলকা থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

আজ সোমবার দুপুরে বিজিবির কুমিল্লা ক্যাম্পের ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এতে আরো জানানো হয়, অভিযানে বিজিবি টহলদল সীমান্ত শূন্য রেখা থেকে আনুমানিক আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালুতুপা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার ৮৫৬ পিস ভারতীয় মেহেদী, ২২৫ প্যাকেট সিগারেট এবং ১ লাখ ২৩ হাজার ৬৭৯ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করা হয়। যার সর্বমোট মূল্য- ৫০ লাখ ৪০ হাজার ৪৯৫ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD