1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের তারুণ্যের বাংলাদেশ গড়বে....ডক্টর এডভোকেট মোবারক হোসাইন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের তারুণ্যের বাংলাদেশ গড়বে….ডক্টর এডভোকেট মোবারক হোসাইন

  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের তারুণ্যের বাংলাদেশ গড়বে। শিক্ষার্থীদের ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব না। তরুণদের নিয়ে মিলেমিশে আগামীদিনের সোনার বাংলাদেশ গড়তে হবে। (১ মার্চ) শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ইকরা একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এ কথাগুলো বলেন। ডক্টর এডভোকেট মোবারক হোসাইন আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যত। সেই জন্য প্রত্যেক শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। তাহলেই সোনার মানুষ হওয়া যাবে। অনুষ্ঠানে একাডেমীর পরিচালক মাওলানা রফিক উল্লাহ ফয়েজী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়েদ উল্লাহ, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ সাইফুল আলম, মোস্তাফিজুর রহমান রাজিব। এতে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD