1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যুব উন্নয়নের উদ্যোগে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং ভ্রাম্যমাণ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম।
এছাড়া কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষক আখেরুজ্জামান ও সহকারী প্রশিক্ষক শিমুল হোসেন সহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহনকারী যুব মহিলা ও যুবকগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন মো. রুহুল আমিন মিয়াজী, সামিয়া সুলতানা।
শেষে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং ভ্রাম্যমান প্রশিক্ষনে চারটি ব্যাচে ১০ জন করে অংশগ্রহনকারী ৪০ জন যুব মহিলা ও যুবকের হাতে সনদপত্র ও যাতায়াত ভাতা হিসেবে নগদ অর্থ তোলে দেওয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তী হয়।
জানা গেছে, “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ব্রাহ্মণপাড়া উপজেলা যুব উন্নয়ন কার্যালয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD